ম্যারাডোনা হাসপাতালে
খেলা

ম্যারাডোনা হাসপাতালে

স্পোর্টস ডেস্ক :

হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন দিয়েগো ম্যারাডোনা। সোমবার (০২ নভেম্বর) শারীরিক অবস্থা খারাপ হলে তাকে নিজ দেশ আর্জেন্টিনায় হাসপাতালে নেওয়া হয়।
দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে এমন খবর পাওয়া যায়।

১৯৮৬ তে বিশ্বকাপজয়ী ম্যারাডোনাকে আর্জেন্টিনার শহর লা প্লাতার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। যেই শহরে তিনি স্থানীয় প্রিমেরা ডিভিশনের ক্লাব জিমনাসিয়া দে লা প্লাতার কোচ হিসেবে কাজ করছেন।

তিন দিন আগে ৩০ অক্টোবর নিজের ৬০তম জন্মদিন উদযাপন করেন ম্যারাডোনা।

এ বিষয়ে এক সাংবাদিক জানান, ম্যারাডোনার কয়েকটি পরীক্ষা করনো হবে। তবে তার কি ধরনের অসুস্থতা সে বিষয়ে জানা যায়নি। কিন্তু তাকে দ্রুতই হাসপাতালে ভর্তি করানো দরকার ছিল।

এদিকে অনেকেই ধারণা করছেন ম্যারাডোনা করোনা ভাইরাসে আক্রান্ত। তবে এ ব্যাপারে তার চিকিৎসক জানিয়েছেন, এমন কোনো সংক্রমণ তার শরীরে নেই।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা