সংগৃহীত
জাতীয়

কারও স্বীকৃতির জন্য সরকার অপেক্ষায় নেই

নিজস্ব প্রতিবেদক: আ’লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কারও স্বীকৃতির জন্য সরকার অপেক্ষায় নেই। এমনকি কারও রিকগনিশনের জন্য চাতক পাখির মতো অপেক্ষায় বসে আছি, নির্বাচিত সরকার এমন দেউলিয়া অবস্থায় পড়েছে এটা মনে করার কারণ নেই।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রোববার (২১ জানুয়ারি) দুপুরে ধানমন্ডি আ’লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কাদের জানান, তারা (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ না করার পরেও বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলকে নির্বাচিত করেছে। তারা এই হিংসার আগুনে জ্বলছে এবং ইর্ষাকাতর হয়ে আছে।

আ’লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির তথাকথিত আন্দোলনের সুনির্দিষ্ট রূপরেখা কেউ দেখেনি। আন্দোলনের বিষয়টি স্পষ্ট নয়, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে আবার নির্বাচন বানচালের আন্দোলন করে। আসলে তারা আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়ে তারা রাজনৈতিক আন্দোলনকে হাসি তামাসায় পরিণত করেছে।

আরও পড়ুন: রাজধানীতে মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ড

সেতুমন্ত্রী জানান, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে আমরা বাধা দেব না, আন্দোলনের নামে সংঘাত করতে চাইলে নৈতিকভাবে মোকাবিলা করব। এমনকি আইন প্রয়োগকারী সংস্থা পরিস্থিতি মোকাবিলা করবে।

ওবায়দুল কাদের বলেন, পরীক্ষা-নিরীক্ষা মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের একটা সেল সেই লক্ষ্যে কাজ করছে। মূল্যস্ফীতির বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে ও ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এখন সারা বিশ্বেই দ্রব্যমূল্য একই অবস্থা, ইউরোপে ১০.৫ গড় মূল্যস্ফীতি। যুদ্ধ বাড়ছে, মূল্যস্ফীতিও বাড়ছে। জিনিশ পত্রের দামও বাড়ছে। মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে, সারা দুনিয়াটা একটা যুদ্ধক্ষেত্র। যার প্রভাব দ্রব্যমূল্যে পড়বেই। আমরা এটা চাইলেই রুখতে পারব না।

আরও পড়ুন: চ্যালেঞ্জ দিয়ে দাবায় রাখতে পারবে না

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা