সংগৃহীত ছবি
জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘শক্তিশালী থেকে আরও শক্তিশালী’ হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে এই মনোভাব ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন : ১৫ বছরে অনেক উন্নয়ন হয়েছে

শ‌নিবার (২০ জানুয়া‌রি) উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি বার্তা দেন জয়শঙ্কর।

এক্স পোস্টে জয়শঙ্কর বলেন, আজ কাম্পালায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছি এবং তার সাফল্য কামনা করেছি।

আরও পড়ুন : উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোর সমীক্ষা চলছে

তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী থেকে আরও শক্তিশালী হচ্ছে। শিগগিরই তাকে (বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে) দিল্লিতে অভ্যর্থনা দেওয়ার জন্য অপেক্ষা করছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে। নতুন সরকারে হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রথম বিদেশ সফর উগান্ডা দিয়ে শুরু করেছেন। বর্তমানে তিনি কাম্পালায় অবস্থান করছেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

আগামী মাসের ৭ তারিখে প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাবেন হাছান মাহমুদ। গত বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি নিজে এ তথ্য জানিয়েছেন।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা