সংগৃহীত
জাতীয়

রাজধানীতে মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ড এর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হচ্ছে

রোববার (২১ জানুয়ারি) সকাল ৭টা ৩৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৪ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, সকাল ৭টা ৩৩ মিনিটে খবর আসে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ড এ ঘটনা ঘটে।

ঐ খবরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট পৌঁছে ৭টা ৩৬ মিনিটে। ঘটনাস্থলে পৌঁছে জানা গেছে, আগুন ১৬ তলা ভবনের ১৫ তলায়।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

একে একে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে। সকাল সোয়া ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নির্বাপণ হয় ৮টা ২৫ মিনিটে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিস ধোঁয়ায় আটকে পড়া দুই জন পুরুষ ও ১ জন নারীকে নিরাপদে উদ্ধার করে। এছাড়াও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কোস্টারিকাকে ৭-০ গোলে গুড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা

প্রিয় দলের জার্সিতে জাদুকরী অধ্যায়ের ইতি টেনেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলা...

জোহানেসবার্গ টেস্ট এখন সমানে সমান!

ওয়ান্ডারার্সে চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশের ৪০০ রান ছাড়াল দক্ষিণ আফ্রিকা।...

সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে সতীন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ...

স্পিকারের নেতৃত্বে পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে আগা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা