ছবি: সংগৃহীত
জাতীয়

সাভারে রিমি পরিবহনে আগুন

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর সাভারের হেমায়েতপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

বুধবার (১ নভেম্বর) সকাল ৬ টা ১০ মিনিটে হেমায়েতপুরের মধুমতি মডেল টাউনে রিমি পরিবহনের বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আটকরা হলেন- আব্দুল আলীম ও সোহেল। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে তারা বিএনপির সাথে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ। অগ্নিসংযোগের স্থান থেকে তাদের আটক করা হয়েছে।

আরও পড়ুন: অবরোধের দ্বিতীয় দিনে ফাঁকা গাবতলী

পুলিশ জানিয়েছে, সকালে হেমায়েতপুরের মধুমতি মডেল টাউন এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দেয় বিএনপির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়।

বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনার সাথে জড়িত সবাইকে খুঁজছে পুলিশ।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আমরা স্পট থেকে ২ জনকে আটক করেছি। গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা