ছবি-সংগৃহীত
জাতীয়
ছাড়ছে না দূরপাল্লার বাস

অবরোধের দ্বিতীয় দিনে ফাঁকা গাবতলী

নিজস্ব প্রতিনিধি: বিএনপি ও জামায়াতের ঘোষিত দেশজুড়ে অবরোধের আজ দ্বিতীয় দিন। এদিন গাবতলী এলাকায় গণপরিবহনগুলোকে স্বাভাবিক গতিতেই চলাচল করতে দেখা যায়। তবে অবরোধ আতঙ্কে সড়কে যান চলাচল করছে কম। যে কারণে পুরো এলাকা অনেকটাই ফাঁকা। এছাড়া অবরোধের কারণে বাস টার্মিনাল থেকে ছাড়ছে না দূরপাল্লার কোনো বাস।

আরও পড়ুন: ধিক্কার ছাড়া কিছু জুটবে না বিএনপির

আজ (বুধবার ১ নভেম্বর) ভোরে গাবতলী মোড় ও বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই সড়কে চলাচল করছে গণপরিবহন। রাস্তায় বের হওয়া যাত্রীরা স্বাভাবিক দিনের মতোই বাসে চড়তে পারছেন। তবে যান চলাচল ও যাত্রী সংখ্যা কম। এছাড়া সড়কে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে।

সাভারগামী এক যাত্রী বলেন, আজ বাস পেতে তেমন কোনো ভোগান্তি হয়নি। দু-একটা রুটের বাস কিছুটা কম ছিল, কিন্তু সব ধরনের গাড়িই চলাচল করছে।

আরেক যাত্রী করিম বলেন, গতকাল যে একটা ভোগান্তি কাজ করেছিল, আজ তা কম। ঝামেলা ছাড়াই আজ বাসে চড়া যাচ্ছে।

আরও পড়ুন: সব রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছে ইসি

অভ্যন্তরীণ বাস চললেও গাবতলী থেকে ছেড়ে যাচ্ছে না কোনো দূরপাল্লার বাস। অধিকাংশ বাসের টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। যাত্রীর সংখ্যাও হাতে গোনা দু-একজন। বাস সংশ্লিষ্টরা বলছেন, অবরোধ আতঙ্কেই ছাড়া হচ্ছে না কোনো বাস। একই কারণে যাত্রীদের সংখ্যাও অনেক কম।

এ বিষয়ে দক্ষিণবঙ্গগামী কমফোর্ট লাইন কাউন্টারের ম্যানেজার ইউসুফ আহমেদ বলেন, সকাল থেকে তো বাস ছাড়ার জন্যই বসে আছি। কিন্তু কোনো যাত্রীই তো আসছে না। ফলে দু-একটা কাউন্টার ছাড়া সব বাস বন্ধ আছে।

তিনি বলেন, অবরোধের কারণে যদি একটা বাস পুড়ে যায়, সেটা তো মালিকের জন্য অনেক বড় ক্ষতি। তাই কেউ রিস্ক নিতে চাচ্ছে না।

আরও পড়ুন: একনেকের ৩৭ প্রকল্পের অনুমোদন

গাবতলী থেকে দূরপাল্লার বাস ছাড়ছেও কম, আবার ঢাকার বাইরে থেকে বাস প্রবেশের সংখ্যাও খুব সীমিত। কেবলমাত্র মানিকগঞ্জ-পাটুরিয়াঘাটগামী সেলফি পরিবহনকে চলাচল করতে দেখা যায়।

তবে অবরোধ কর্মসূচির পক্ষে গাবতলী এলাকায় বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

সান নিউজ/ টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা