ছবি: সংগৃহীত
জাতীয়

লেফটেন্যান্ট চৌধুরী হাসান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা পরিচয়ে অন্যের রুপ ধারণ করে বিশ্বাস ভঙ্গের অভিযোগে পল্টন থানার মামলায় সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান

মঙ্গলবার (৩১ অক্টোবর) সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ দিন বিকেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে চৌধুরী হাসান সারওয়ার্দী সাথে করে নিয়ে যান। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাকে ছাড়া হবে না। তার খোঁজ করা হচ্ছে। তাকে ধরা হবে।

তিনি আরও বলেন, তাকে জিজ্ঞেস করা হবে, কেন প্রতারণা করলো। আমি নির্দেশ দিয়েছি। উনি সাজিয়ে গুঁছিয়ে নিয়ে এসেছে। তাকে ধরা হবে, ব্যবস্থা নেবো।

প্রসঙ্গত, রোববার (২৯ অক্টোবর) বিমানবন্দর থেকে গ্রেফতার দেখানো হয় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে। সেই সাথে বিএনপি নেতা মো. ইশরাক হোসেন ও সেনা কর্মকর্তা সারওয়ার্দীর বিরুদ্ধেও মামলা করা হয়।

আরও পড়ুন: হাইকোর্টের সামনে বাসে আগুন

এর আগে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশেকে ঘিরে সংঘর্ষের মধ্যে মার্কিন দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপির কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে।

পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফি নামে এক ব্যক্তি নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তাকে সেখানে নিয়ে যান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা