সংগৃহীত
জাতীয়

জামায়েতের মিছিল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষণা অনুযায়ী শাপলা চত্বরেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। সিদ্ধান্ত মোতাবেক নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়ার চেষ্টা করলে আটকে দিয়েছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) সকালে মতিঝিলের আরামবাগ মোড়ে পুলিশি বাধায় আটকে গেছে দলটির খণ্ড খণ্ড মিছিল।

আরও পড়ুন: টঙ্গীতে প্রবেশমুখে পু‌লি‌শের তল্লা‌শি

সকাল সাড়ে ৭ টায় আরামবাগ মোড়ে গিয়ে দেখা গেছে, ব্যারিকেড দিয়ে শাপলা চত্বরের প্রবেশ মুখ বন্ধ করে রাখা হয়েছে। ব্যারিকেডের একপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি, অন্যদিকে সমাবেশস্থলমুখী বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এ সময় তাদের সরকার ও পুলিশবিরোধী নানান স্লোগান দিতে দেখা যায় তাদের।

এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। ‍বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাকার প্রবেশমুখে পুলিশের তল্লাশি

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বিবৃতিতে তিনি জানান, ঢাকায় জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশ বানচাল করার অসৎ উদ্দেশ্যে সরকার নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। পুলিশ দেশের বেশকিছু এলাকায় টহলের নামে পিকআপ ভ্যানে চড়ে বাঁশি বাজিয়ে ত্রাস সৃষ্টি করছে।নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মস্থলে হামলা চালানো হচ্ছে। বাড়ি-ঘরের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করা হচ্ছে।

শুক্রবার (২৭ অক্টোবর) ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার জামায়াতকে সমাবেশের অনুমতি না দেওয়ায় বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন:২০ শর্তে আ’লীগ ও বিএনপিকে অনুমতি

তিনি জানান, ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে তাদের পছন্দ অনুযায়ী স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

এ বিষয়ে এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানায়, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারপরেও যদি তারা সমাবেশ করতে মাঠে নামে তাহলে কঠোর ভাবে দমন করা হবে। জামায়াতকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা