সংগৃহীত
জাতীয়
রাজধানীতে সমাবেশ

২০ শর্তে আ’লীগ ও বিএনপিকে অনুমতি

নিজস্ব প্রতিবেদক: ২০ শর্তে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় আওয়ামী লীগ এবং নয়াপল্টনে বিএনপিকে শনিবার (২৮ অক্টোবর) সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন: আগামীকাল বঙ্গবন্ধু টানেল উদ্বোধন

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন।

তিনি জানান, বাংলাদেশ জামায়াত ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে পুলিশের অনুমতি পাওয়ার আগেই রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিকেল থেকেই অবস্থান নিতে শুরু করেন দুই দলের নেতাকর্মীরা।

আরও পড়ুন: দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

হাজারো নেতাকর্মীর উপস্থিতির কারণে দুই এলাকায়ই কার্যত বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশের পক্ষ থেকে বারবার নেতাকর্মীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও তাতে কোনো কাজ হয়নি।

অপরদিকে, বড় দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন প্রবেশমুখ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা