সংগৃহীত ছবি
সারাদেশ

বিএনপি নেতাকর্মীদের নামে ৩২ টি মিথ্যা মামলা 

জেলা প্রতিনিধি: স্বৈরাচার হাসিনা সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ৩২ টি মিথ্যা মামলা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাসুদ খন্দকারের ষড়যন্ত্রে ও ব্যক্তিস্বার্থ চরিতার্থের কারণে রাজনৈতিকভাবে নথিভুক্ত হয়নি বলে অভিযোগ করেছেন ঈশ্বরদী উপজেলা ও পৌর সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

সোমবার (১৩ জানুয়ারি ) দুপুর ২ টার দিকে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলন এমন অভিযোগ করা হয়। এর আগে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে এসব ষড়যন্ত্রকারী ও কুচক্রী নেতাদের বহিষ্কার ও শাস্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করে দলের সর্বস্তরের নেতাকর্মী।

ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিগত স্বৈরাচার হাসিনা সরকার বিরোধী বৃহৎ আন্দোলনে এখানে সর্বাধিক মামলা ও হামলার শিকার হয় বিএনপি সহ অসংখ্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত ০৫ আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে বিগত স্বৈরাচার, ফ্যাসিস্ট, গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিগত ২০০৯ সাল হতে ২০২৪ পর্যন্ত স্বৈরাচার হাসিনা সরকারের দায়েরকৃত সকল মামলা রাজনৈতিকভাবে নথিভূক্ত করার আহবান জানান।

এসব বিষয় নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা আসে যে, স্বস্ব উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলার তালিকা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী আমরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মামলার নথিপত্র যাচাই-বাছাই করে সর্বমোট ৩২টি রাজনৈতিক মামলা হিসেবে নথিভূক্ত করে পাবনা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে দিয়েছিলাম।

তিনি অভিযোগ করে আরও বলেন, পাবনা জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক মামলাগুলি আদালতে নথিভূক্ত হলেও, আমরা মনে করছি জেলা বিএনপির কিছু ষড়যন্ত্রকারী নেতার সু-কৌশল হস্তক্ষেপে এবং ব্যক্তিস্বার্থ চরিত্রার্থের কারণে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক মামলাগুলি নথিভুক্ত করা হয় নাই।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

উপরোক্ত মামলাগুলো নথিভুক্ত না হাওয়ার বিষয়ে অবগত হওয়ার পরে পাবনা জেলার বিএনপি দায়িত্বরত নেতৃবৃন্দের কাছে জানতে চাইলে তারা কোন সদুত্তর দেননি। পাবনা জেলা বিএনপির কতিপয় নেতৃবৃন্দের ষড়যন্ত্রমূলক এহেন কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অতিদ্রুত তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য হস্তক্ষেপ কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা, পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা