সংগৃহীত ছবি
শিক্ষা

আওয়ামী দোসরদের অপতৎপরতার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

জিসান নজরুল, (ইবি) প্রতিনিধি: স্বৈরাচার আওয়ামী দোসরদের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। রোববার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে সমাবেশ মিলিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির শাখার সমন্বয়ক এস এম সুইট নেতৃত্বে সহ-সমন্বয়ক নাহিদ ইসলাম, তানভীর মন্ডল, হাসানুল বান্না, গোলাম রব্বানী ও মোবাস্সির উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাবি হল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

এসময় তারা আবুসাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবেনা; ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; ফ্যাসিবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনাসহ বিভিন্ন শ্লোগান দেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, স্বৈরাচারের দোসরা বিভিন্ন স্থানে মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। কুষ্টিয়ায় আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। হামলাকারী সন্ত্রাসীদের অতিদ্রুত বিচারের দাবি জানাচ্ছি। পতিত সরকার নানামুখী ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগ যেন দেশে কোনো কর্মকাণ্ড না চালাতে পারে সরকারের প্রতি সেই আহবান জানাই। আওয়ামীলীগ আমাদের ভোটের অধিকার, বাক স্বাধীনতা কেঁড়ে নিয়েছে। তারা জুলাইয়ে ছাত্র-জনতার ওপর নৃশংস হামলা করেছে। বাংলাদেশের কোথাও স্বৈরাচার আওয়ামীলীগ কোনো সভা-সমাবেশ, মিছিল-মিটিং করতে পারবে না।

আরও পড়ুন: পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সমন্বয়ক এস এম সুইট বলেন, আওয়ামীলীগ বিজয় দিবস পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাদের সিদ্ধান্তকে ধিক্কার জানাই। কারণ তারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। তারা নামে-বেনামে বিভিন্ন প্রোগ্রাম করার চেষ্টা করছে। আগামীকাল তারা বিভিন্ন সংগঠনের নামে বিজয় দিবস পালনের পরিকল্পনা করছে। স্বৈরাচারীদের কোনোক্রমে বিজয় দিবস পালন করতে দেয়া হবে না। তারা বিজয় দিবস পালনের গ্রহণযোগ্যতা হারিয়েছে। ইন্ডিয়ায় বসে স্বৈরাচারীরা ষড়যন্ত্রের বিভিন্ন পরিকল্পনা করছে। আমরা ভারতকে বলতে চাই দুই দেশের সম্পর্ক পারষ্পরিক সহযোগিতার ভিত্তিতে হবে। আপনারা অন্যায়ভাবে বাংলাদেশে কোনো হস্তক্ষেপ করকে চাইলে এর পরিণাম ভালো হবে না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা