সংগৃহীত ছবি
শিক্ষা

পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিনা আফরিন, পটুয়াখালী : যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালিত হয়েছে।

আরও পড়ুন : কাভার্ড ভ্যানের চাপায় এসআই নিহত

দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং কালো পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ । পতাকা উত্তোলন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ ।

পরে একই স্থানে ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো'র সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ।

আরও পড়ুন : খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। জোহর নামাজ বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর উপস্থিতিতে বুদ্ধিজীবী দিবসে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুঠিয়ায় খাল খননের পর রোপণ করা চারাগাছ উধাও, পাড় দখল

রাজশাহীর পুঠিয়ায় খাল খননের পর দুই পাড়ে রোপণ করা প্...

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ...

মাঠে কাটা ধান, জমিতে আলু-সরিষা-ভুট্টা; বৃষ্টিতে কৃষকের দুশ্চিন্তা

দিনাজপুরের বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম...

বোচাগঞ্জে আদিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

দিনাজপুরের বোচাগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্...

কেরানীগঞ্জ মৎস্যজীবীলীগ নেতা আটক

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শাজাহানকে আটক করে থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা