সংগৃহীত ছবি
শিক্ষা

২৯ ডিসেম্বর বিসিএসের আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদনের আগামী রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ১১.৫৯ মি. পর্যন্ত হবে বলে জানায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক সভায় সিদ্ধান্ত শেষে পিএসসি জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য জানান।

আরও পড়ুন: মামলা শেষ দেশে ফিরবেন তারেক

তার আগে বৃহস্পতিবার সকালে ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ শুরুর বিষয়ে কমিশনের একটি সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় ৪৭তম বিসিএসের আবেদনের এই সিদ্ধান্তটি নেওয়া হয়।

গত সোমবার (৯ ডিসেম্বর) থেকে বিসিএসের আবেদন শুরু হওয়ার কথা ছিলো। তবে সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর একটি প্রজ্ঞাপন জারি না হওয়ায় ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ স্থগিত রাখে পিএসসি। এরপর বুধবার (১১ ডিসেম্বর) সকল সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি হয়।

গত (২৮ নভেম্বর) ৪৭তম বিসিএসের এক বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, দেশে ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরু হওয়ার কথা ছিলো (১০ ডিসেম্বর) সকাল ১০টায় এবং শেষ সময় ছিলো (৩১ ডিসেম্বর) রাত ১১.৫৯ মি. পর্যন্ত। তবে অনিবার্য কারণে এই বিসিএসের অনলাইন আবেদনটি স্থগিত করেন পিএসসি।

আরও পড়ুন: ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত

এবার ৪৭তম বিসিএসে ৩,৪৮৭ জনকে ক্যাডার এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এ সময় সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এই ক্যাডারে সহকারী সার্জন পদে ১,৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা