সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত

জেলা প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রাকচাপায় ইসমাইল বিশ্বাস (৪০) ও মহাসিন মল্লিক (৩৪) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন : তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল বিশ্বাস অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে ও মহাসিন মল্লিক একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে।

আরও পড়ুন : আশুলিয়ায় ২৫ কারখানায় ছুটি ঘোষণা

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে নওয়াপাড়া যাচ্ছিলেন ইসমাইল বিশ্বাস ও মহাসিন মল্লিক। পুড়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। এসময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবাদুল করিম বলেন, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা