সংগৃহীত ছবি
জাতীয়

আশুলিয়ায় ২৫ কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের আন্দোলন ও কর্মবিরতির মুখে আশুলিয়ার অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : পার্বত্য এলাকায় অনিয়ম বেশি হয়

বুধবার (১১ ডিসেম্বর) এই ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

শ্রমিকরা বলেন, সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। এ সময় ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। অন্যথায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা।

আরও পড়ুন : এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বর্ধিত বার্ষিক ইনক্রিমেন্ট দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে স্টারলিং নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়াও হামিম গ্রুপ, শারমিন, মেডলার, আল-মুসলিম, নেক্সট কালেকশনসহ অন্তত ২৫টি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

নারী শিক্ষার আস্থায় গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রাণকেন্দ্র সবুজপাড়া...

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

‘ডিসেম্বরের পরও আপনাদের চাকরি করতে হবে’

‘ডিসেম্বরের পরও আপনাদের চাকরি করতে হবে&rsquo...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা