সংগৃহীত ছবি
জাতীয়

ভারতে বাংলাদেশি ৭৮ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক: ভারতের পূর্ব উপকূলের ওড়িশা রাজ্যের জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ উপকূলে বাংলাদেশি ২ টি মাছ ধরার জাহাজকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। এ সময় জাহাজ ২ টিতে থাকা ৭৮ নাবিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কোস্ট গার্ড। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ভারতীয় কোস্ট গার্ডের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: পার্বত্য এলাকায় অনিয়ম বেশি হয়

ফেসবুক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের জাহাজ ২ টি ভারতের জলসীমায় গিয়ে মাছ ধরছিলো। এই কারণে বিশেষ অভিযানে এই জাহাজ দু’টিকে আটক করা হয়েছে।

আটক জাহাজ ২ টি হলো- এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। গত সোমবার (৯ ডিসেম্বর) খুলনার মোংলা বন্দরের হিরণ পয়েন্টের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে জাহাজটি ২ টিকে ভারতীয় কোস্ট গার্ড আটক করে নিয়ে যায়।

মেঘনা-৫ ফিশিং জাহাজের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক জানান, জাহাজের নাবিকরা আমাদের সাথে যোগাযোগ করে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটকের কথা জানিয়েছেন। আমরা এই বিষয়টি সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে লিখিত ভাবে জানিয়েছি।

নৌ-পরিবহন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম জানান, ভারতের সমুদ্রসীমার কাছ থেকে এই জাহাজ ২ টিকে আটক করে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এ সময় কোস্ট গার্ডসহ সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ঐ দেশের সাথে যোগাযোগ করছে। আমরা এই বিষয়টি নজরে রেখেছি।

আরও পড়ুন: শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়ার বার্তা

চট্টগ্রামের সমুদ্র মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুস ছাত্তার বলেন, সোমবার এই খবর আসার পর থেকেই বাংলাদেশি নাবিকদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা