সংগৃহীত ছবি
জাতীয়

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়ার বার্তা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে শীত বেশি অনুভূত হলেও আগামী ১০ দিন শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমে এ তথ্য জানান।

আরও পড়ুন: পার্বত্য এলাকায় অনিয়ম বেশি হয়

তিনি বলেন, ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকে দেশে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। এরপর জানুয়ারি মাসে সবচেয়ে বেশি শীত অনুভূত হবে। তবে আগামী ১০ দিন সারাদেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখা যায়নি। এ সময় আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। তবে দেশে শৈত্যপ্রবাহ আসতেও পারে কিন্তু সেটি উত্তরবঙ্গেই হওয়ার সম্ভাবনা বেশি।

তিনি আরও বলেন, এই সপ্তাহে শৈত্যপ্রবাহ না হলেও দেশের তাপমাত্রা এর কাছাকাছি থাকবে। শৈত্যপ্রবাহ না হলেও শৈত্যপ্রবাহের মতো তাপমাত্রা এগিয়ে এসেছে ও একেবারে পরিবর্তন করে দিয়েছে। তবে শৈত্যপ্রবাহ না হলেও শৈত্যপ্রবাহের মতো তাপমাত্রা অনুভূত হতে পারে। এ সময় দেশে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের খুব কাছাকাছি দেখা গেছে।

এদিকে, চলতি মাসেই ২ টি লঘুচাপ, ১ টি ঘূর্ণিঝড় এবং দ্বিতীয়ার্ধে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানায়।

আরও পড়ুন: দুদক চেয়ারম্যান হলেন আবদুল মোমেন

এতে বলা হয়েছে, ডিসেম্বর মাসে বৃষ্টি, লঘুচাপ, নিম্নচাপ ঘূর্ণিঝড় এবং মৃদু -মাঝারি ধরনের শৈত্য প্রবাহসহ বিভিন্ন রূপ দেখাবে দেশের আবহাওয়া পরিস্থিতি। একই সঙ্গে শীতের প্রকোপ বাড়াতে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে তাপমাত্রা কমে মৃদু-মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা