সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

আটক জেলেদের ফেরত পাঠাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়া ৭৮ বাংলাদেশি জেলেকে নিজ দেশে ফেরত পাঠাবে বলে জানিয়েছে দেশটির ওড়িশা রাজ্যের পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতীয় বার্তাসংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আরও পড়ুন: সিরিয়ায় ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ৭৮ বাংলাদেশিকে আটক করেছে ভারতের কোস্ট গার্ডের।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়ার ২ দিন পর ৭৮ জন বাংলাদেশি জেলেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ওড়িশা পুলিশ।

রাজ্যটির পারাদ্বীপের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সন্তোষ কুমার জেনা বলেন, ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটকের পর জেলেদের বিষয়টি যাচাইয়ের জন্য উপকূলরক্ষীরা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আরও পড়ুন: গাজায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত

তিনি বলেন, গত সোমবার ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছিলো। এরপর তাদের পারাদ্বীপ থানায় নিয়ে আসা হয়। এর পরে তাদেরকে যাচাই-বাছাইয়ের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেটি করা হয়েছে। বর্তমানে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা