সংগৃহীত ছবি
সারাদেশ

তিতুমীর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি: রাজশাহী জেলার চিলাহাটিগামীর পুঠিয়া বেলপুকুর রেলওয়ে স্টেশনের অদূরে তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে রাজশাহীর সাথে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ সময় লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ করছে রেলওয়ের কর্মীরা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনা ঘটে। এর আগে, সকাল ৭.২০ মি. রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়ে আসে।

আরও পড়ুন: রামগড় স্থলবন্দর নিয়ে কমিটি গঠন

জানা যায়, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ১১টা বগি নিয়ে যাত্রা করে। এর পথে বেলপুকুর এলাকায় এলে ট্রেনটি মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটি থেমে যায়। এরপর লাইনচ্যুত বগিটি ফেলে আরও ৫টি বগি নিয়ে ইঞ্জিন বেলপুকুর রেল স্টেশনে গিয়ে দাঁড়ায়। এর পরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আরেকটি ইঞ্জিন নিয়ে আসা হয়।

অপরদিকে, বেলপুকুর দিক থেকে একটি উদ্ধারকৃত ক্রেন নিয়ে আসা হয়। এই ক্রেন দিয়ে লাইনচ্যুত বগিটির উদ্ধার কাজ শুরু করা হয়েছে। তবে রাজশাহীর সাথে সারাদেশে ট্রেন চলাচল সাময়িক বন্ধ।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী (ইএন) আবদুর রশিদ জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারে রেলওয়ে কর্মীরা কাজ করছেন। তবে খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা