সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: জয়পুরহাট জেলায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হৃদয় ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ অক্টেবর) সকাল ১০টায় উপজেলার ভালকি রেলওয়ে ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

নিহত হৃদয় ইসলাম আক্কেলপুরের রুকিন্দীপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, হৃদয় রেললাইন দিয়ে হাঁটছিলেন। রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন আক্কেলপুর স্টেশনে বিরতির পর জয়পুরহাট অভিমুখে যায়। ট্রেনটি ভালকি রেলওয়ে ব্রিজ এলাকা পার হওয়ার পর স্থানীয় লোকজন দুই পা বিচ্ছিন্ন অবস্থায় হৃদয়কে পড়ে থাকতে দেখতে পান। তাৎক্ষণিক তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: ভোলায় পূজার নিরাপত্তায় মন্দিরে টহল

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, হাসপাতালে নেওয়ার পথে হৃদয় নামে ওই যুবক মারা যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা