সংগৃহীত ছবি
সারাদেশ

মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় আজ দুপুর ১টার দিকে একটি পোষাক তৈরি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। পরে তারা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন। অবরোধের কারণে প্রায় ২ ঘণ্টা সড়কটির উভয়দিকে যান চলাচল বন্ধ থাকে।

আরও পড়ুন: নিখোঁজ সেই শিক্ষার্থীর লাশ উদ্ধার

কারখানার শ্রমিকরা অভিযোগ করে বলেন, মহানগরীর জিরানী এলাকায় রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি পোষাক তৈরি কারখানা রয়েছে। কারখানাটিতে গত সপ্তাহের প্রথম দিকে শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেন। সে সময়ে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও মেনে নেয়নি এবং এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেয়নি। যে কারণে আজ দুপুরে টিফিনের সময় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনের চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। দুপুর বেলা ১টা থেকে সড়কটিতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফলে জিরানী বাজার এলাকা থেকে সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী অসলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে সড়কে অবস্থান নেন।

গাজীপুর শিল্পাঞ্চলের সহাকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে দুপুর ১টার দিকে আন্দোলন শুরু করেন। তারা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা