সংগৃহীত ছবি
সারাদেশ

শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সভাপতি সাগির 

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির কার্যকরি কমিটির সভাপতি সাগির হোসেন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মফিদুল ইসলাম পাহাড়।

আরও পড়ুন: বাসচাপায় নিহত ২

রবিবার (১২ জানুয়ারি ২০২৫) দুপুর ১২টার দিকে সদর সাব-রেজিস্টার অফিস চত্ত্বরে এক সভায় এ কমিটির ঘোষণা দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আঃ জব্বার খান।

কমিটিতে সিনিয়র সহসভাপতি শামসুদ্দিন তালুকদার, সহসভাপতি আ: রাজ্জাক হাওলাদার, সেকেন্দার আলী খান, নয়া মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান সরদার, হারুন অর রশিদ মুন্সী, মজিবুর রহমান খালাসী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মামুন তালুকদার, কোষাধ্যক্ষ আলতাফ হোসেন শেখ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর কোতোয়াল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আ: বাতেন বাবু, সহ দপ্তর সম্পাদক হয়েছেন এবাদুল মাদবর।

এছাড়া কার্যকরি সদস্য হয়েছেন আবুল কালাম গাজী, ফিরোজ আলম, মাজহারুল ইসলাম, মাহমুদুন নবী কোতোয়াল রাজা, পলাশ মীর ও দেলোয়ার হোসেন খান।

তিন বছরের জন্য শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির ২১ সদস্য কার্যকরি কমিটির ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, আবুল হোসেন সরদার, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা কৃষক দলের সভাপতি বিএম হারুন অর রশিদ, সদর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মোল্লাসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক কামাল হোসেন মামুন তালুকদার আর সঞ্চালনায় ছিলেন আহবায়ক কমিটির সদস্য পলাশ মীর।

এসময় বক্তারা বলেন, যারা সদরে দলিল লেখক রয়েছেন তাদের কল্যাণে এ কমিটি কাজ করবে। পাশাপাশি সাধারণ মানুষের যেন দলিলসহ বিভিন্ন কাজে হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সবাইকে স্বাগত জানান বক্তারা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা