ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানী আজ সমাবেশের নগরী 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের ‘একদফা’ দাবিতে মহাসমাবেশ করছে বিএনপি। সেই সাথে নেতাকর্মীদের মুক্তি ও কেয়ার টেকার সরকারের দাবিতে মহাসমাবেশ করছে জামায়াতে ইসলামী।

আরও পড়ুন: টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এছাড়া বিএনপি সাথে যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৩৭ টি দলেরও সমাবেশ আজ। পাশাপাশি এ দিন শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই ক্ষমতাসীন দল ও বিরোধীদের এসব সমাবেশ ঘিরে রাজধানী হয়ে উঠছে মিছিল ও সমাবেশের নগরী।

এ দিন নয়াপল্টনে দুপুর ২ টায় বিএনপির মহাসমাবেশ শুরু হওয়ার কথা। গতকাল সকাল থেকেই দলের নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেন।

আরও পড়ুন: বায়তুল মোকাররমে কর্মীদের আসা শুরু

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে নেতাকর্মীদের সমাবেশ এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হয়। তবে এতে তেমন কোনো কাজ হয়নি।

এ দিন সমাবেশে আসা অনেকে সরাসারি কার্যালয়ের সামনে চলে আসেন। তারা রাত্রিযাপন করেন কার্যালয়ের সামনের সড়ক ও আশপাশের ভবনের সিঁড়িতে।

গতকাল রিকশা চালকরা এ মহাসমাবেশের সমর্থনে নয়াপল্টনে মিছিল করেন। এ সময় রিকশা নিয়ে শতাধিক চালক নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত ঘুরে পুলিশের সামনেই বিএনপির পক্ষে স্লোগান দেন।

আরও পড়ুন: ধামরাইয়ে ককটেল বিস্ফোরণ

গত ২ দিন ধরেই ক্ষমতাসীন দল মাঠে আছে। আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে দুপুর ২ টায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। গতকাল দুপুরের আগেই এ উপলক্ষে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।

গত রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ঢাকা শহর থাকবে ‘জয় বাংলা’ স্লোগানের দখলে।

আওয়ামী লীগ ২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। এতে ১০ লাখ লোকের সমাগমের মাধ্যমে বিএনপির কবর রচনা করা হবে।

আরও পড়ুন: টঙ্গীতে পু‌লি‌শের তল্লা‌শি

অপরদিকে নেতাকর্মীদের মুক্তি ও কেয়ার টেকার সরকারের দাবিতে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ দুপুর ২ টায় মতিঝিলের শাপলা চত্বরে শুরু হওয়ার কথা রয়েছে।

এছাড়া বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের সমাবেশ প্রেসক্লাবের সামনে বিকেল ৩ টায় হবে এবং ১২-দলীয় জোটের সমাবেশ বিজয়নগর পানির ট্যাংকের সামনে দুপুর ২ টায়।

আরও পড়ুন: আরামবাগে হবে জামায়াতের সমাবেশ

আজ দুপুর ২ টায় বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ ও এলডিপি কারওয়ান বাজারে এফডিসিসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বেলা ৩ টায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

দুপুর ১২ টায় মতিঝিলে নটরডেম কলেজের উল্টো পাশে গণফোরাম ও পিপলস পার্টি এবং লেবার পার্টি বিকেল ৪ টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে। এছাড়া বেলা ১১ টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে গণ অধিকার পরিষদের সমাবেশ হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা