ছবি: সংগৃহীত
জাতীয়

সংবিধান না মানলে নাগরিক না

জেলা প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা সংবিধান মানেন না, তারা নিজেদের বাংলাদেশের নাগরিক বলাটা আমার মনে হয় সঠিক হয় না।

আরও পড়ুন : সার্কের মহাসচিব গোলাম সারওয়ার

শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

আজ আইনমন্ত্রী ঢাকা থেকে ট্রেনযোগে আখাউড়া রেলওয়ে স্টেশনে যান। শুক্রবার দিনভর তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন : জিতেও প্রধানমন্ত্রী হতে পারলেন না

মন্ত্রী বলেন, বিএনপির নেতারা অনেক কথাই বলতে পারেন। আমরা সংবিধান মেনে চলি। তার কারণ, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ হয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ সংবিধান দিয়েছেন। আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করবো।

তিনি বলেন, যারা এই সংবিধান মানেন না, তারা নিজেদের বাংলাদেশের নাগরিক বলাটা আমার মনে হয় সঠিক হয় না।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ৪০ সেমি ওপরে

এ সময় আইনমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভুঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা