ছবি : সংগৃহিত
জাতীয়

সার্কের মহাসচিব গোলাম সারওয়ার

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় বাংলাদেশি হিসেবে পেশাদার কূটনীতিক গোলাম সারওয়ারকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব নিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ভিসানীতি কোনো দলকে টার্গেট করে হয়নি

বৃহস্পতিবার (১৩ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সার্কের ১৫তম মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন গোলাম সারওয়ার। বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

তিনি এর আগে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন বিসিএস দশম ব্যাচের এই কর্মকর্তা।

আরও পড়ুন: মামলাজটের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবো

সুইডেনেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে গোলাম সারওয়ার দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি জেদ্দা, ওয়াশিংটন ডিসি, কাঠমাণ্ডু, কুয়ালালামপুর ও ইয়াঙ্গুনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর করেন নোয়াখালীর সন্তান গোলাম সারওয়ার। এছাড়া, তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) অধীনে একটি শীর্ষস্থানীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং ম্যানেজমেন্ট কনসালট্যান্ট ফার্মের সঙ্গে আর্টিকেল স্টুডেন্টশিপ সম্পন্ন করেন। গোলাম সারওয়ার দুই সন্তানের জনক।

আরও পড়ুন: শিক্ষার্থী-শিশুকে পিষে মারল ‘ভিক্টর’

১৯৮৫ সালে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিজেদের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর দর্শন নিয়ে যাত্রা শুরু করে সার্ক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা