সংগৃহীত ছবি
জাতীয়

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ভারতে নিয়োগ পেয়েছেন রিয়াজ হামিদুল্লাহ।

আরও পড়ুন: ভোটাধিকার প্রতিষ্ঠাই প্রধান চ্যালেঞ্জ

কূটনৈতিক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে ভারত সরকার সম্প্রতি সম্মতি জানিয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি মার্চের মাঝামাঝি তিনি দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‍‍রাষ্ট্রদূত পদে নিয়োগের প্রস্তাবে সম্মতি দেওয়ার ক্ষেত্রে ৩-৪ মাস সময় নেওয়া অস্বাভাবিক নয়। গত অক্টোবরে দিল্লি থেকে হাইকমিশনার মোস্তাফিজুর রহমান দেশে ফেরার পর থেকে প্রায় পাঁচ মাস ধরে বাংলাদেশ মিশনে শীর্ষ কূটনীতিকের পদটি শূন্য ছিল।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ বর্তমানে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শ্রীলঙ্কায় হাইকমিশনার ও নেদারল্যান্ডসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ, ইউরোপিয়ান ইউনিয়ন ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক উইংয়ে মহাপরিচালক, নেপালে সার্ক সচিবালয়ের পরিচালক এবং দিল্লির বাংলাদেশ হাইকমিশনেও কাজ করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা