ছবি-সংগৃহীত
জাতীয়

শিক্ষার্থী-শিশুকে পিষে মারল ‘ভিক্টর’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় ভিক্টর ক্ল্যাসিক বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বাসটি ওই শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে পালানোর সময় পথে হাতিরঝিল সড়কে মেহেদী হাসান পারভেজ (৭) নামে এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুটিরও মৃত্যু হয়।

আরও পড়ুন : ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে এ দুটি দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় দুর্ঘটনার পর বাস ও বাসচালককে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

নিহত জাহিদ হাসান মুন্সিগঞ্জের মো. মোদাচ্ছের আলীর ছেলে। বর্তমানে তারা সপরিবারে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকেন। তারা তিন ভাই ও এক বোন।

জাহিদকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার ভাই মো. ইমরান হোসেন বলেন, জাহিদ চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। ছুটিতে বাংলাদেশে এসেছে। রামপুরা এলাকায় একটা কাজে এসেছিলাম। কাজ শেষে বাসায় ফেরার পথে রামপুরা ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস জাহিদকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ২

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তাদের জানিয়েছি।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস বলেন, ভিক্টর ক্ল্যাসিক বাসের ধাক্কায় ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক আরিফকে আটক করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা