প্রতীকী ছবি
সারাদেশ

ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে সাদিয়া আক্তার (৬) ও পলি আক্তার (৭) নামের দুই শিশুর মৃত্য হয়েছে।

আরও পড়ুন : কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ২

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া পার্শ্ববর্তী তালুককানুপুর ইউনিয়নের সমেশপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। পলি আক্তার রাখাল বুরুজ ইউনিয়নের আমতলী গ্রামের পলাশ মিয়ার মেয়ে। তারা সম্পর্কে খালাতো বোন। তারা দুজনই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামে নানা ফজলুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল।

আরও পড়ুন : হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে সাদিয়া ও পলীসহ কয়েকজন শিশু বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ করে পাশে থাকা পানি ভর্তি একটি ডোবায় দুজন ডুবে যায়। বেশ কিছু সময় কেটে গেলেও তারা উঠে না আসায়। অপর শিশুরা বাড়ি এসে খবর দেয়। খবর পেয়ে তাদের স্বজনরা এসে ডোবা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরনের মৃত্যুর ঘটনা প্রায়ই শোনা যায়। শিশুদের ব্যাপারে আরও সতর্ক ও যত্নবান হওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় নৌবাহিনীর সদস্য নিহত

শিশু দুটির মরদেহ দাফনের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা