সারাদেশ

মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বজন সমাবেশের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব উলিপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সংলাপ নিয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র

দৈনিক যুগান্তর পত্রিকার উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বজন সমাবেশের আহবায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ মামুন সরকার মিঠু, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের প্রভাষক মুরাদ হোসেন মন্ডল, সুশাসনের জন্য নাগরিক (সুজন)'র সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, শ্রমিক নেতা আব্দুল মোতালেব, গণমাধ্যমকর্মী চন্দন সরকার, জাহিদ হাসান, শিমুল দেব, আব্দুল মান্নান, জিয়ন রায়হান, ছাত্রলীগ নেতা মিঠু মিয়া প্রমুখ। বক্তারা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। সভা শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক গণমাধ্যমকর্মী আবুল কালাম আজাদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ইন্দমোহনের মৃত্যুর সাড়ে ৫ বছর পর চলে গেলেন দীপ্তি রাজবংশীও

দেশের লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়া...

বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

রাজধানীর বারিধারার একটি অভিজাত বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা