সারাদেশ

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল -৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধ সরকার। বিএনপি ক্ষমতায় আসলে দেশের ব্যাপক উন্নয়ন হয়। তিনি বিএনপির সব নেতাকর্মীকে বর্তমান সরকারের উন্নয় সফলতা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। শনিবার দুপুরে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের (জেড-৮০৩০) উন্নয়নকাজের আধুনিকায়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নদীভাঙন ও মাটির ধস থেকে সড়ক রক্ষায় রিটেইনিং ওয়াল নির্মাণ এবং স্লোপ প্রোটেকশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব কাজ বাস্তবায়িত হলে সড়কের স্থায়িত্ব বাড়বে এবং যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি কমবে। সড়কটির উন্নয়ন স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাজিমুল জানান, সড়কটির বিভিন্ন অংশে আধুনিক প্রযুক্তিতে ডিবিএস ওয়ারিং কোর্সের মাধ্যমে সারফেসিং বা কার্পেটিং করা হচ্ছে। পাশাপাশি সড়কের ঝুঁকিপূর্ণ অংশ সুরক্ষিত রাখতে রিটেইনিং ওয়াল নির্মাণ ও স্লোপ প্রোটেকশনের কাজ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা, উপজেলা বিএনপি'র আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ন আহবায়ক শামসুল আলম ফকির, কাজী নজরুল ইসলাম মিলন, আব্দুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদশা, আরিফুর রহমান শিমুল শিকদার,ওয়াহিদুল ইসলাম খান, আলমগীর হোসেন স্বপন, উপজেলা বিএনপির সদস্য রাজন শিকদার,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রাকিবুল হাসান খান, সদস্য সচিব ওবায়দুল হক, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ফরিদ হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আলামিন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত প্রমুখ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে...

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানে...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা