সারাদেশ

হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : জয়পুরহাটে আব্দুল আলিম নামের একজনকে হত্যায় দায়ের করা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : ২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার কড়ই কাদিরপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আমিনুর ইসলাম (৫১), ইদা মণ্ডলের ছেলে আব্দুল কুদ্দুস (৫৯) ও আব্দুল হান্নান (৫৬), মানিক মিয়ার ছেলে আনোয়ার (৪৯), আফির উদ্দিন ওরফে আফিল উদ্দিনের ছেলে দুদু (৪৯) ও মৃত আয়েজ উদ্দিনের ছেলে ঘুটু আলম (৪৪)।

আরও পড়ুন : সহিংসতা মুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

নিহত আব্দুল আলিম (৬২) সদর উপজেলার বম্বু ইউনিয়নের রশিদার বম্বু ইউনিয়নের হিচমী ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নিপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : বিএনপির সাথে কানাডার রাষ্ট্রদূতের বৈঠক

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ মার্চ রাতের খাবার খেয়ে পার্শ্ববর্তী কড়ই কাদিরপুর গ্রামের আব্দুল মান্নান মৌলভীর পুকুর পাহারা দিতে যান আব্দুল আলিম। পরদিন সকালে পুকুরপাড়ের পাশে ধানক্ষেতে হাত ও পা বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক খলিল তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই আদালতে ছয়জনের নামে অভিযোগপত্র জমা দেন। এরপর দীর্ঘ শুনানিতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে এ রায় ঘোষণা করেন বিচারক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা