জাতীয়

৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুল-কলেজ প্রস্তুত রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : প্রায় দশ মাস বন্ধ থাকার মধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে স্কুল-কলেজগুলোকে প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তা পরিস্থিতি দেখে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করলেও ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনলাইনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখা’ সংক্রান্ত এই ভার্চ্যুয়াল সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমনুল ইসলাম খান, অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হাসিবুল আলম, এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, সভায় শিক্ষা প্রতিষ্ঠান রি-ওপেনিং পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, করোনাকালীন স্কুল কিভাবে খুলতে পারি, সংসদে সংসদ সদস্য, শিক্ষকরা বলছেন স্কুল খোলা দরকার। শিক্ষার্থীরাও বলছে আমরাও আর পারি না, স্কুলে যাওয়া দরকার। এসব বিষয় নিয়ে আলোচনা করেছি।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো নির্ধারিত তারিখ ঠিক হয়েছে কিনা এমন প্রশ্নে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমরা সামনে বসে তারিখ ঠিক করবো, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে খুলবে কিনা এ প্রশ্নে তিনি বলেন, না। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলে আমরা যেকোনো সময় খুলবো।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা প্রস্তুতি নিতে বলেছি জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে কিভাবে খোলা যায় সেই চিন্তা-ভাবনা করেন।

কবে নাগাদ খোলা হবে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আমরা একসঙ্গে সবাইকে (সংবাদ সম্মেলন) জানাবো। আশা করি এক সপ্তাহের মধ্যে জানাবো।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য ইতিবাচক মনোভাব নিয়ে সবাই পরামর্শ দিয়েছেন। খোলার জন্য যে প্রাথমিক প্রস্তুতি দরকার তা যেমন হাইজিন ও সেফটি এবং সেগুলো মনিটরিং নিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানকে একটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা নির্দেশনা দেবে।

তিনি বলেন, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠানগুলো এই প্রস্তুতি সম্পন্ন করবে। এরপর মন্ত্রণালয় পরিস্থিতি দেখে যদি সিদ্ধান্ত নেয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে জানাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে গাইডলাইন তৈরি করেছিলাম তা নিয়ে সভায় আলোচনা করেছি এবং গাইডলাইন অনুযায়ী তারা প্রস্তুত থাকবে। আলাদা আলাদা গাইডলাইন ছিল, এখন সমন্বিত করবো।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সর্বশেষ ছুটি বাড়িয়ে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত নেওয়া হয়েছে।

জুনে এসএসসি এবং জুলাইয়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আর ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথাও চিন্তা করেছিলেন তিনি। সেজন্য এনসিটিবি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে।

শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে সিলেবাস কীভাবে পড়ানো হবে তা নিয়েও সভায় আলোচনা হয়েছে জানিয়ে এনসিটিবি চেয়ারম্যান বলেন, সভায় শিখন ঘাটতি পূরণের জন্য জানতে চাওয়া হয়। এজন্য আমরা বিভিন্ন প্যাকেজ নিয়ে কাজ করছি।

শিক্ষা প্রতিষ্ঠান ঠিক কবে থেকে খুলবে তা নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান এনসিটিবি চেয়ারম্যান।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা