জাতীয়

আরডিজেএ’র সঙ্গে সানলাইফের গ্রুপ বীমা চুক্তি

নিজস্ব প্রতিবেদক : রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) সদস্যদের কল্যাণে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আওতায় গ্রুপ বীমা চুক্তি করেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) আরডিজেএ কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে আরডিজেএর পক্ষে সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা সহকারি পরিচালক শাহাদাত হোসেন সোহাগ স্বাক্ষর করেন।

আরডিজেএ-এর সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মানিক মুনতাসির, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. উমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতারুজ্জামান, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মাহবুব মমতাজী, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

মোকছুদার রহমান মাকসুদ বক্তব্যে বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে সংগঠনের সদস্যদের কল্যাণে বিভিন্ন কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় বীমা চুক্তি স্বাক্ষরিত হল। এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এজন্য তিনি সব সদস্যের সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক মিজনুর রহমান বলেন, আরডিজেএ প্রতিষ্ঠা হয়েছিল ভালো কিছু করার জন্য। সদস্যের পেশাগত মানোন্নয়নসহ কল্যাণমূলক কাজ করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, অতীতে সংগঠনের সাবেক কমিটি অনেক গঠনমূলক কাজ করেছে। আগামী দিনেও তারা গঠনমূলক কাজের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করছি।

শাহাদাত হোসেন সোহাগ বক্তব্যে বলেন, আরডিজেএ’র সঙ্গে চুক্তি করে আমরা গর্ববোধ করছি। সেবা আমাদের ধর্ম। সেক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের অগ্রাধিকার দিচ্ছি।

প্রসঙ্গত, এই চুক্তির আওতায় আরডিজেএ সদস্যরা ১৩ ধরণে রোগের চিকিৎসা ব্যয়ের খরচ পাবেন। কেউ স্বাভাবিক মৃত্যুবরণ করলে তিন লাখ টাকা, দুর্ঘটনায় মৃত্যু হলে চার লাখ টাকা পাবেন। কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পাবেন। তবে প্রধান রোগের ক্ষেত্রে ৮০ হাজার টাকা, অঙ্গহানি জ্বনিত দাবির ক্ষেত্রে দুই লাখ টাকা, এক হাত ও এক পা হানি হলে এক লাখ টাকা পাবেন। এছাড়াও চিকিৎসার ক্ষেত্রে আরও কিছু সুবিধা থাকছে সদস্যদের জন্য।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা আদায়ে এক অটোরিকশাচালককে তুলে নিয়ে দুই দিন শিকল...

পদ্মা সেতু চালু হলেও থমকে ঢাকা–বরিশাল মহাসড়কের ৬ লেন কাজ

পদ্মা সেতু নির্মাণ হলেও থমকে আছে ঢাকা-বরিশাল মহাসড়কের ৬ লেনের কাজ। ফলে প্রতিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা