প্রথমে ফ্রন্টলাইন ফাইটারদের টিকা দেওয়া হবে : তথ্যমন্ত্রী
জাতীয়

প্রথমে ফ্রন্টলাইন ফাইটারদের টিকা দেওয়া হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সতর্কতার সঙ্গে ফ্রন্টলাইন ফাইটারদের প্রথমে
করোনার টিকা দেওয়া হবে। সরকার সেভাবেই পদক্ষেপ নিয়েছে।

ভারত থেকে উপহারের ২০ লাখ টিকা আসার পরপরই বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সরকার যথাসময়ে টিকা আনতে পেরেছে, সরকারের এই সাফল্যে বিএনপি উদ্ভ্রান্ত। উদ্ভ্রান্তের মতো প্রলাপ বকছে। দেশে আসা করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরুর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ নিয়ে তথ্যমন্ত্রী একথা বলেন।

বিএনপি মহাসচিব বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় অভিযোগ করেন, ভ্যাকসিন নিয়েও সরকার লুটপাট শুরু করেছে। অনেক বেশি দাম দিয়ে ভারতের কাছ থেকে এই ভ্যাকসিন কিনছে।

ফখরুলের বক্তব্যের রেশ টেনে তথ্যমন্ত্রী বলেন, আজ করোনার টিকা চলে এসেছে। উপহার হিসেবে ভারত সরকার আমাদের দিয়েছে। এজন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই।

‘বিএনপির বক্তব্যটা ঠিক সে রকম- পাশের বাড়ির যাকে পছন্দ করে না বা যার সঙ্গে তার ঝগড়া আছে, তার ছেলে ডিগ্রি পাস করলে বলে যে পাস সঠিক না। পাস করলেও সার্টিফিকেট পাবে না। যখন সার্টিফিকেট পেলো তখন বলে যে চাকরি পাবে না। চাকরি যখন পেলো তখন বলে যে বেতন পাবে না। বিএনপির বক্তব্যটা ঠিক সে রকম।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা