সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতিকে বহিষ্কার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (বিজেএসডি) ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে জারি করা এক লিখিত আদেশে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতা হলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ।

চিঠিতে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদে থেকে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিষয়টি ময়মনসিংহ জেলা শ্রমিক দলের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিজেকে সংশোধন করেননি। অভিযোগগুলো বিশ্বাসযোগ্যভাবে প্রমাণিত হওয়ায় সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ প্রেক্ষিতে তাকে ভালুকা উপজেলা শ্রমিক দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।



চিঠিতে আরও জানানো হয়, এই বহিষ্কারাদেশ আগামী ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ থেকে কার্যকর হবে।

ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মুহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মো. মশিউর ইসলাম সোহেল স্বাক্ষরিত প্যাডে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।

এদিকে, বহিষ্কারাদেশের অনুলিপি ময়মনসিংহ-১১ (ভালুকা) বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এবং ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের নিকট প্রেরণ করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা