সারাদেশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে চালক নিহত, আহত ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী–২ সেতুর ঢালে মুরগীবাহী পিকআপের পেছনে অজ্ঞাত বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার রাত ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি মুরগীবাহী পিকআপের পেছনে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক মারা যান এবং পিকআপে থাকা অপর একজন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত চালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

হাসাড়া হাইওয়ে থানার (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকামুখী দ্রুতগতির একটি বাস মুরগীবাহী পিকআপের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। অজ্ঞাত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা