ছবি: সান নিউজ
সারাদেশ

সিরাজদীখানে ফসলি জমি কাটার অপরাধে ২ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী।

এ সময় জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই লাল মিয়া (৩৫) ও মোশাররফ (২০) অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে পরিবহণ করছিলেন। তাদের ভূমি অপরাধ প্রতিকার আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন, একটি মাহেন্দ্র এবং পাঁচটি ট্রাক অকেজো করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা কোনোভাবেই সহ্য করা হবে না।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর!

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয়েছে হ্যালোইন উৎসব। এর রেশ ছড়িয়ে পড়েছ...

পিছিয়ে গেল এশিয়ান কাপের মহা রণাঙ্গন!

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক আকাশজুড়ে ঘনিয়ে ওঠা যুদ্ধমেইঘের সরাসরি প্রভাব পড়েছ...

কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পরও সচল হয়নি সেতু

মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পেরিয়ে গেলে...

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ, শতাধিক কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দ...

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে পিটিয়ে জখম

ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা