ছবি: সংগৃহীত
রাজনীতি

মুন্সীগঞ্জে ৩টি আসনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ, সুষ্ঠু নির্বাচনের দাবি প্রার্থীদের

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের আগে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীরা। এই আসনগুলো হলো মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া), মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) এবং মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান)।

বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা এবং প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরেন একাধিক প্রার্থী।

প্রার্থীরা বলেন, গত কয়েকটি নির্বাচনে প্রার্থী ও ভোটাররা নানা কারণে নির্বাচনে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়েছেন। এবারের নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। প্রার্থীরা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করারও দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন এবং ছয় উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

সভা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তিনটি আসনের প্রতীক ঘোষণা করেন। জেলার তিনটি আসনে মোট ১৯ জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে— মুন্সীগঞ্জ-১ আসনে ৬ জন, মুন্সীগঞ্জ-২ আসনে ৫ জন, মুন্সীগঞ্জ-৩ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন:

বিএনপির মনোনীত প্রার্থী: মো. কামরুজ্জামান রতন (ধানের শীষ)
স্বতন্ত্র প্রার্থী, জেলা বিএনপির সদস্য: মো. মহিউদ্দিন (ফুটবল)
বাংলাদেশ খেলাফত মজলিস: নুর হোসাইন নুরানি (রিক্সা)
ইসলামী আন্দোলন বাংলাদেশ: সুমন দেওয়ান (হাতপাখা)
জাতীয় পার্টি: মো. আরিফুজ্জামান দিদার (লাঙ্গল)
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি: শেখ মো. কামাল হোসেন (কাস্তে)
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: শেখ মো. শিমুল (কোদাল)
বাংলাদেশ লেবার পার্টি: আনিস মোল্লা (আনারস)

মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন:

বিএনপির মনোনীত প্রার্থী: অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ (ধানের শীষ)
ইসলামি ফন্ট বাংলাদেশ: আশিক মাহমুদ (গোলাপ ফুল)
ইসলামী আন্দোলন বাংলাদেশ: কে. এম. বিল্লাহ (হাতপাখা)
জাতীয় নাগরিক পার্টি: মাজেদুল ইসলাম (শাপলা কলি)
জাতীয় পার্টি: নোমান মিয়া (লাঙ্গল)

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন:

বিএনপির মনোনীত প্রার্থী: শেখ আব্দুল্লাহ (ধানের শীষ)
ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. আতিকুর রহমান খাঁন (হাতপাখা)
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ: রোকেয়া আক্তার (আপেল)
বাংলাদেশ জামায়াতে ইসলামী: এ. কে. এম. ফখরুউদ্দিন (দাঁড়িপাল্লা)
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি: আব্দুর রহমান (কোদাল)
স্বতন্ত্র প্রার্থী: মো. মমিন আলী (ফুটবল)

তবে প্রার্থীরা বৃহস্পতিবার প্রতীক হাতে নিয়ে প্রচারণায় নামবেন বলে জানিয়েছেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা