জাতীয়

গৃহকর্ত্রীকে নির্যাতনের প্ররোচনা দেয় রেখার স্বামী

নিজস্ব প্রতিবেদক : বৃদ্ধাকে নির্যাতনের প্ররোচনা দিয়েছিল গৃহকর্মী রেখার স্বামী এরশাদ। পুলিশের জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছে রেখা ও তার স্বামী এরশাদ।

রাজধানীর মালিবাগ এলাকায় বৃদ্ধা বিলকিস বেগমকে পিটিয়ে টাকা নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী রেখা আক্তার। চাঞ্চল্যকর এই ঘটনার ভিডিও ভাইরালের পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রেখা ও তার স্বামী এরশাদ গ্রেপ্তার হলে জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে এমন তথ্য জানায়।

বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন।

ওয়ালিদ হোসেন বলেন, বৃদ্ধা বিলকিস বেগমের মেয়ের বাসায় এক বছরের বেশি সময় ধরে গৃহকর্মীর কাজ করছিল রেখা। সম্প্রতি রেখার স্বামী এরশাদ দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ের পর টাকার জন্য সে রেখাকে চাপ দিচ্ছিল। ওই বাসা থেকে টাকা আনার জন্য রেখাকে প্ররোচনা দিয়ে আসছিল এরশাদ। স্বামীর প্ররোচণায় উদ্বুদ্ধ হয়ে রেখা বিলকিস বেগমকে পিটিয়ে বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে পালিয়ে যায়।

গত সোমবার সকালে ৭০ বছর বয়সী বৃদ্ধা বিলকিস বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রেখা আকতার। বৃদ্ধাকে পেটানোর পর ওই বাড়ি থেকে টাকা, স্বর্ণালঙ্কার, টেলিভিশন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যান রেখা। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়।

ভাইরাল হওয়া এক সিসিটিভি ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা বিলকিস বেগমকে নগ্ন করে চরম নির্যাতন চালিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট করে ভয়ংকর সেই গৃহকর্মী।

বৃদ্ধাকে পেটানোর ভিডিওটি ভাইরাল হওয়ার পর গৃহকর্মী রেখাকে গ্রেপ্তারে অভিযানে নামে শাহজাহানপুর থানা পুলিশ। ঘটনার তিন দিনের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন গৃহকর্মী রেখা আকতার।

বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার কাশিপুরের চিকন মাটিয়া মধ্যপাড়ায় অভিযান চালিয়ে রেখাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে রেখার স্বামী এরশাদকে গ্রেপ্তার করা হয় রাজধানীর উত্তর বাসাবো এলাকা থেকে।

সংবাদ সম্মেলনে ওয়ালিদ হোসেন বলেন, মামলার অভিযোগকারী গত ১৭ জানুয়ারি মালিবাগের নিজ বাসায় তার বোন, বৃদ্ধ মা (ভিকটিম) ও গৃহকর্মী রেখা আকতারকে রেখে ব্যক্তিগত কাজে বরিশাল যায়। বাসায় রেখে যাওয়া অভিযোগকারীর বোন গত ১৮ জানুয়ারি, সকাল সাড়ে নয়টার দিকে ব্যাংকিং কাজে বাসার বাইরে যান। এই সুযোগে গৃহকর্মী রেখা আকতার ভিকটিমকে একা পেয়ে তাকে লোহার রড দিয়ে বেদম মারপিট করে গুরুতর জখম করে।

এরপর গ্রেপ্তার গৃহকর্মী রেখা আকতার বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, টেলিভিশনসহ আনুমানিক ২১ লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। যাওয়ার সময় ভিকটিমকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে যায়। এ ঘটনায় শাহজাহানপুর থানায় মামলা করেন বৃদ্ধার মেয়ে মাহবুবা জাহান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা