জাতীয়

ভারত থেকে ১২৭১ কোটি টাকার টিকা কেনার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ হাজার ২৭১ কোটি টাকা ব্যয়ে কোভিড-১৯ ভ্যাকসিনের তিন কোটি ডোজ ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৈঠকে দুই হাজার ৫৯ কোটি ৪১ লাখ ৭৭ হাজার ৩৬০ টাকা ব্যয়ে ৮টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক ভার্চ্যুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, আজকের সভায় ৯টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের তিনটি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের দুটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি এবং স্বাস্থ্য বিভাগে একটি। এর মধ্যে একটি প্রস্তাব ফেরত দেওয়া হয়েছে আগামী সভায় উপস্থাপনের জন্য।

আটটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২০৫৯ কোটি ৪১ লাখ ৭৭ হাজার ৩৬০ কোটি টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১৮৭০ কোটি ৮১ লক্ষ ৮১ হাজার ১৭৪ টাকা এবং দেশীয় ব্যাংক থেকে ঋণ ১৮৮ কোটি ৫৯ লাখ ৯৬ হাজার ১৮৬ টাকা।

সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল। তিনি জানান, স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় কোভিড-১৯ ভ্যাকসিন (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সার্স-কোভ-২ এজেডডি ১২২২) সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে তিন কোটি ডোজ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ২৭১ কোটি ৫৫ লাখ টাকা।

এর আগে গত ২ ডিসেম্বর করোনাভাইরাসের ভ্যাকসিন ক্রয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে করোনার ভ্যাকসিন ক্রয়ে পিপিআর, ২০০৮-এর বিধি ৭৬ (২)-এ উল্লিখিত মূল্যসীমার ঊর্ধ্বে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে ভ্যাকসিন কেনার প্রস্তাবটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সুপারিশ করেছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা