জাতীয়

যানজটে নাকাল রাজধানীবাসী

সান নিউজ ডেস্ক: টানা তিন দিন সরকারি ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসে যানজটে নাকাল রাজধানীবাসী। সোমবার (১০ অক্টোবর) অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের গণপরিবহনের পেছনে ছুটতে দেখা যায়। পাশাপাশি সড়কে ছিল গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের তীব্র চাপ।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে অপরহণ, আটক ৩

সরেজমিনে রাজধানীর এয়ারপোর্ট রোড, বনানী, কাকলী, মহাখালী, কারওয়ান বাজার, বাংলামোটর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় যানজট দেখা যায়।

বনানীগামী যাত্রী বেসরকারি কর্মকর্তা তানভীর আলম বলেন, আজ সকাল থেকে রাস্তায় যানজট। সকাল ৮ টায় আমি মিরপুর কালশী মোড় থেকে বনানীর উদ্দেশ রওনা দিয়েছিলাম আমার পৌঁছাতে সময় লেগেছে প্রায় দেড় ঘন্টা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কৃপায় বাইরে খালেদা জিয়া

তেজগাঁওগামী আরেক যাত্রী আরাফাত রহমান বলেন, সোমবার সকাল থেকে রাস্তায় অনেক যানজট। এ কারণে ইসিবি মাটিকাটা থেকে সিএনজিচালিত অটোরিকশা ও রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল যেতে চাইছে না তেজগাঁও নাবিস্কো। বাধ্য হয়ে উঠেছি গণপরিবহনে। এখন ভেঙে-ভেঙে যাব গন্তব্যস্থলে।

রোকেয়া সরণির বিকল্প পরিবহনের বেলাল মিয়া বলেন, সকাল ৭ টা থেকে ২ ট্রিপ মেরেছি। তখন পর্যন্ত রাস্তায় তেমন জ্যাম পাইনি। এখন সকাল ১১ টা বাজতে চললো, বেল বাড়ায় সাথে-সাথে রাস্তায় বাড়তে শুরু করেছে যানজট।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা