জাতীয়

ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিব

সান নিউজ ডেস্ক: ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান। তিনি বর্তমানে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত। সোমবার (১০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কৃপায় বাইরে খালেদা জিয়া

হাবিবুর রহমান সাভার বেদে পল্লীর জীবন বদলে দেওয়া, হিজড়া সমাজকে আলোর পথে আনাসহ বেশ কয়েকটি সামাজিক কার্যক্রমের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এরপর পুলিশের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে কাজ করেন। এরপর পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক (সংস্থাপন) হিসেবে পদস্থ হন। পরে ঢাকা রেঞ্জের ডিআইজি হওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরে উপ-মহাপরিদর্শক (প্রশাসন-ডিসিপ্লিন) হিসেবে দায়িত্বরত ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশ নারী দলের সর্বনাশ

হাবিবুর রহমান বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার পেছনে ভূমিকা পালন করেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তিনি সাভারে বেদে পল্লীর সমাজ ব্যবস্থা উন্নয়নে কাজ করেন। সেখানে স্কুল, কম্পিউটার ট্রেনিং সেন্টার, গাড়ি চালানোর প্রশিক্ষণ কেন্দ্র ও বুটিক হাউসসহ নানা প্রতিষ্ঠান গড়ে তুলতে ও বাল্যবিবাহ রোধে ভূমিকা পালন করেন।

তিনি হিজড়াদের সামাজিক বৃত্তিতে পুনর্বাসনের ব্যবস্থা করেন। হিজড়া ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘উত্তরণ কর্ম-সংস্থান প্রশিক্ষণ’ কর্মসূচি চালু করেন এবং উত্তরণ ফাউন্ডেশন নামক সংস্থা প্রতিষ্ঠা করে এর মাধ্যমে তাদের সাবলম্বী করার চেষ্টা করে যাচ্ছেন।

আরও পড়ুন: বিয়ের চার মাসেই যমজ ছেলের মা!

হাবিবুর রহমান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের আসরে ‘এশিয়ান কাবাডি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পুলিশ বাহিনীর অবদান ও ঢাকায় তাদের প্রথম প্রতিরোধ বিষয়ক ঘটনা নিয়ে তিনি ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ নামে একটি বইও লিখেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা