পুরনো ছবি
রাজনীতি

প্রধানমন্ত্রীর কৃপায় বাইরে খালেদা জিয়া 

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায়, বদান্যতায় কারাগারের বাইরে আছেন। আমান সাহেবরা যদি এমন উল্টা-পাল্টা স্বপ্ন দেখতে থাকেন, তাহলে সরকারকে ভাবতে হবে প্রধানমন্ত্রী যে কৃপা বা বদান্যতা দেখিয়েছেন, সেটি আদৌ দেখানো প্রয়োজন কি না, নাকি তাকে কারাগারে পাঠাতে হবে।

আরও পড়ুন: আ’লীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা

আগামী ১০ ডিসেম্বরের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথায় দেশ চলবে। আর কারও কথায় দেশ চলবে না— ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের এ বক্তব্য প্রসঙ্গে সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমান উল্লাহ আমান সাহেব সম্ভবত স্বপ্ন দেখেছেন। উনি হয়ত এ ধরনের কিছু একটা স্বপ্নে দেখেছেন, তখন উনি বলে ফেলেছেন।

বিএনপির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত- বলে সুলতানা কামালের মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সুলতানা কামাল একজন মানবাধিকারকর্মী ও দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী। তার অনেক বক্তব্যের সঙ্গে আমি নিজেও একমত নই। তার বেশিরভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে। তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা, সেটা স্বাধীনতা বিবর্জিত।

আরও পড়ুন: বিয়ের চার মাসেই যমজ ছেলের মা!

যারা এ ধরনের মানবাধিকারকর্মী ও সমালোচক, তারা নিজেদের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখেন। তাদের সেই বক্তব্যের সমালোচনা হতে পারে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, সেটা হওয়া উচিত নয়। কিন্তু যেভাবে রিজভী আহমেদ তার ব্যাপারে বক্তব্য রেখেছেন, যেভাবে তাকে আওয়ামী লীগের দালাল বলেছেন, কখন রিজভী আহমেদ মির্জা ফখরুল সাহেবকে বলে বসেন উনিও আওয়ামী লীগের দালাল, সেই শঙ্কার মধ্যে আছি। একজন রিজভী আহমেদ থাকলে বিএনপির আর কিছু লাগে না। আমি মনে করি, তার এই বক্তব্যটা স্বাধীনতা এবং শিষ্টাচার বহির্ভূত হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা