রাজনীতি

আমরা পরিবর্তন চাই

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জে বিশাল সমাবেশের আয়োজন করেছে।

আরও পড়ুন: ৬ লেনের সেতুর উদ্বোধন সোমবার

রোববার (০৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের পৌর-মার্কেট এলাকার কৃষি ব্যাংক সংলগ্ন সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়খে চরমোনাই, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে ন্যায় শাসন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুনীর্তি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি। এই সরকার ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশ থেকে ন্যায় বিচার পালিয়ে গেছে ! সরকারি দল না করলে, সরকারের সমালোচনা করলে দেশের মানুষকে আজকে জেল জুলুম নির্যাতন সহ্য করতে হচ্ছে।

আরও পড়ুন: যেকোনো সময় অভিযান

তিনি আরও বলেন, বিএনপি যখন দেশে ক্ষমতায় ছিলো তখন দেশে গজব পড়েছিল। দল পরিবর্তন হয়েছে, নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক দলের আদর্শ ও নীতি পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ-বিএনপি, জাতীয় পার্টি এ দল গুলো এ দেশের জনগণকে বোকা বানিয়ে রেখেছে। তারা চোর, ডাকাত, সন্ত্রাসী। তারা মুদ্রার এপিট-ওপিট।

দেশের জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে আসার আহবান জানিয়ে তিনি বলেন, আমরা নীতি ও আদর্শের পরিবর্তন চাই। সুষম ফলের গাছ রোপন করতে হবে আমাদের।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহামাদ, যুগ্ন-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুল করীম আকরাম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম।

এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারী মুফতি সাইফুল ইসলাম সাইফের সঞ্চালনায় মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার নেতা কে এম বিল্লাল হোসেন, ওবায়দুল হক, আসাদুজ্জামান বিক্রমপুরী, মুজাহিদ ইসলাম সাদেকী, আলহাজ্ব মহিউদ্দিন বেপারী, আব্দুল্লাহ তাহের কাসেমী, মাসুদুর রহমান, বাহাদুর শাহ তানভীর, সিরাজুল ইসলাম সিরাজ, সাইদ আহম্মেদ, হাবিবুর রহমান বিক্রমপুরী, ইমদাদুর রহমান হাক্কানী, আব্দুল হান্নান করীম, আসাদুজ্জামান প্রমূখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা