ছবি: সংগৃহীত
জাতীয়

সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : তীব্র গরমের পর গত ২-৩ দিন ধরে রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হওয়ায় তাপপ্রবাহ কিছুটা কমেছে। আজ ঢাকায় বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী না হলেও সামান্যতেই শহরের বেশ কয়েকটি সড়ক ও অলি-গলিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে মানুষকে বেশ ভোগান্তিতে পড়তে হয়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৩

সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির ফলে রাজধানীর জলাবদ্ধ সড়কে যানবাহনগুলো চলায় সৃষ্টি হচ্ছে ঢেউয়ের। সেই ঢেউ আছড়ে পড়ছে ফুটপাতে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলি-গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : সুষ্ঠু-অবাধ নির্বাচন হচ্ছে

বৃষ্টি থামার পর রাজধানীবাসীর ভোগান্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে জলাবদ্ধতা। রাজধানীর কর্মজীবী, শ্রমজীবী মানুষদের চিরচেনা জলাবদ্ধতা সঙ্গী হয়েছে।

এ সময় কারও মাথায় ছাতা, গায়ে বৃষ্টি আর পায়ে শহরের জলাবদ্ধতা নিয়েই ছুটছেন কাজ বের হওয়া মানুষগুলো। রাজধানীর কোনো কোনো রাস্তায় জলাবদ্ধতার মধ্যে যানবাহন চলার কারণে ঢেউ সৃষ্টি হচ্ছে। সেই ঢেউ এসে আছড়ে পড়ছে পথচারীর শরীরেও।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর ভাষণ এক অমূল্য দলিল

জলাবদ্ধ সড়কে রিকশায় গুলশান দিয়ে যাওয়া বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম বলেন, অফিসের কাজে বাইরে বের হয়ে বৃষ্টি আর জলাবদ্ধতার কবলে পড়লাম। জলাবদ্ধতার কারণে এর ওপর দিয়ে যখন যানবাহন যাচ্ছে ,তখন সৃষ্ট ঢেউ গায়ে এসে পড়ে জামা কাপড় নষ্ট হয়ে গেল। এই অল্প বৃষ্টিতেই যদি এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়, তাহলে আসন্ন বর্ষায় কেমন ভোগান্তি হতে পারে রাজধানীবাসীর একবার চিন্তা করুন?

একই সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালক এরশাদ আলী জানান, জলাবদ্ধতার কারণে সিএনজির ইঞ্জিনে পানি ঢুকে স্টার্ট বন্ধ হয়ে গেছে। সিএনজির জন্য জলাবদ্ধতা খুব ভয়ের। কারণ যেকোন সময় স্টার্ট বন্ধ হয়ে যায়। আমার আজ তাই হয়েছে। ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে ইঞ্জিন। পেছনে লেগে গেছে যানজট। উপায় না দেখে ঠেলেই নিয়ে যেতে হচ্ছে গাড়ি।

আরও পড়ুন : সৌদিতে পৌঁছেছেন ৭৩৭৩৭ হজযাত্রী

এমন বৃষ্টি হলে জলাবদ্ধতা যেন রাজধানীতে না হয় সংশ্লিষ্টদের সেই ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

পুরান ঢাকার বাসিন্দা এনামুল হক জানান, রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে পুরান ঢাকার বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে বংশাল রোড, নাজিমুদ্দিন রোডে সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয়েছে।

আরও পড়ুন : পরমাণুতে পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে

মেরুল বাড্ডার বাসিন্দা রহিদুল ইসলাম জানান, সামান্য বৃষ্টিতে মেরুল বাড্ডা, ডিআইটি সড়ক, লিংক রোড সংলগ্ন আদর্শ নগরের সড়ক জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে ডিআইটি সড়ক পার হয়ে মূল রাস্তায় আসতে হলো।

এছাড়া পান্থপথ, নিউ মার্কেট, শুক্রাবাদ, মিরপুর সড়ক, ধানমন্ডি, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, পুরান ঢাকার কিছু কিছু সড়কে বৃষ্টির কারণে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : দুই সিটিতে ভোটগ্রহণ চলছে

এর আগে দেশের ৫ বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা