সংগৃহীত ছবি
জাতীয়

হাইক্কার খাল উদ্ধারে ডিএনসিসির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী মোহাম্মদপুরের হাইক্কার খাল উদ্ধারের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) খালটি সরেজমিনে পরিদর্শনে এসে ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ এজাজ এ কথা জানান। এই খালটি বছিলার শ্রীখণ্ড মৌজা হয়ে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়।

আরও পড়ুন: জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু

পরিদর্শনকালে তিনি হাইক্কার খালটি আগের মতো রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে লাউতলা খাল ও রামচন্দ্রপুর খালের সাথে যুক্ত করার নির্দেশ দেন।

রোববার (১৬ ফেব্রুয়ি) থেকে হাইক্কার খালটি উদ্ধারে সীমানা চিহ্নিত করে অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশনা দেন।

বুড়িগঙ্গা নদী-মোহাম্মদপুরের বছিলার শ্রীখণ্ড মৌজা হয়ে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে লাউতলা খাল ও রামচন্দ্রপুর খালের সাথে যুক্ত ছিলো এই খাল।

এর আগে, আসন্ন বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ডিএনসিসির প্রকৌশলী এবং ঢাকা ওয়াসার প্রকৌশলীদের সাথে নিয়ে ধানমন্ডি ২৭, লালমাটিয়া এবং মোহাম্মদপুর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ঢাকা শহরের জলাবদ্ধতার টেকসই সমাধানের লক্ষ্যে ডিএনসিসি, ডিএসসিসি এবং ঢাকা ওয়াসার সাথে সমন্বিতভাবে কাজ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে বলে জানান।

আরও পড়ুন: জুলাই চার্টারের ওপর নির্ভর করবে নির্বাচন

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিন, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেনেজ সার্কেল) ফারুক হাসান মো. আল মাসুদ প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা