ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
আন্তর্জাতিক

পরমাণুতে পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, দেশের জাতীয় স্বার্থের গঠন কাঠামোর আওতায় সরকার পরমাণু শিল্পের প্রতি পৃষ্ঠপোষকতা দেওয়া অব্যাহত রাখবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ভাষণ এক অমূল্য দলিল

রোববার (১১ জুন) মন্ত্রিসভার এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে।

ইব্রাহিম রাইসি বলেন, পরমাণু শিল্প হচ্ছে দেশের দ্রুত বিকাশমান শিল্পগুলোর অন্যতম। এই সেক্টরে অর্জিত বড় ধরনের কিছু সাফল্যের জন্য তিনি ইরানের তরুণ বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন।

ইরানি প্রেসিডেন্ট বলেন, তার প্রশাসন দেশের স্বার্থ রক্ষায় পরমাণু শিল্পের প্রতি পৃষ্ঠপোষকতা দেওয়াকে নিজের অবশ্য পালনীয় কর্তব্য মনে করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু শিল্পে ইরানের সর্বশেষ অর্জন সম্পর্কিত এক প্রদর্শনী পরিদর্শন করার পর প্রেসিডেন্ট রাইসি এ বক্তব্য দিলেন।

আরও পড়ুন: সুষ্ঠু-অবাধ নির্বাচন হচ্ছে

তিনি বলেন, সর্বোচ্চ নেতার দিক-নির্দেশনা অনুসরণ করে ইরানের আণবিক শক্তি সংস্থাকে পরমাণু শিল্পের বিকাশে নিরলস কাজ করে যেতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেন, দেশের পারমাণবিক অবকাঠামো অক্ষুণ্ন রেখে পাশ্চাত্যের সঙ্গে সরকার যদি কোনো সমঝোতায় যেতে চায়, তাতে বাধা নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা