আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার ওয়াইন অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : মাথাপিছু আয় ২৭৬৫ ডলার

সোমবার (১২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার ওয়াইন অঞ্চলে রোববার রাতে বিয়ের বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে এবং আরও ২৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহত বাসযাত্রীরা বিবাহ অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

আরও পড়ুন : পেরুতে ৩৪০৬ নারী নিখোঁজ!

পথিমধ্যে নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালির গ্রেটার কাছে ওয়াইন কাউন্টি ড্রাইভে তাদের কোচ উল্টে যায়। আর এতেই হতাহতের ওই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, তারা দুর্ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতি খতিয়ে দেখছে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়স ৫৮ বছর।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু

নিউ সাউথ ওয়েলসের পুলিশের অ্যাক্টিং অ্যসিস্ট্যান্ট কমিশনার ট্রেসি চ্যাপম্যান বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিরা ‘সম্ভবত থাকার জন্য’ সিঙ্গেলটনে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত ২৫ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে দু’জনকে দুর্ঘটনাস্থল থেকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের নীচে এখনও লোকেরা আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

আরও পড়ুন : দক্ষ জনশক্তি দেশের সম্পদ

এই ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘এমন একটি সুন্দর জায়গায় আনন্দের একটি দিন এতো ভয়ানক দুর্ঘটনা ও প্রাণহানির মধ্য দিয়ে শেষ হওয়াটা’ খুবই নিষ্ঠুর, দুঃখজনক এবং অন্যায়’।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স জানিয়েছেন, দুর্ঘটনায় এতগুলো প্রাণ হারানো ‘হৃদয়বিদারক থেকে কম কিছু নয়’। তার ভাষায়, ‘আনন্দের একটি দিন এই ধরনের ধ্বংসাত্মক ক্ষতির মধ্য দিয়ে শেষ হওয়া সত্যিই নিষ্ঠুর। যারা আহত হয়েছেন তাদের জন্যও আমাদের সমবেদনা রয়েছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা