ছবি-সংগৃহীত
জাতীয়

মাথাপিছু আয় ২৭৬৫ ডলার

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার এবং সরকারকে কর দিচ্ছেন ৮৯ লাখ ৬ হাজার জন।

আরও পড়ুন : সয়াবিনের দাম কমলো ১০ টাকা

রোববার (১১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন ও আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ ২ হাজার ৭৬৫ মার্কিন ডলার। ২০০৭-০৮ অর্থবছরে এটি ছিল ৬৮৬ মার্কিন ডলার।

তিনি আরো বলেন, সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি করা। সে লক্ষ্যে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে।

আরও পড়ুন : দক্ষ জনশক্তি দেশের সম্পদ

অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের ৬ জুন পর্যন্ত দেশে ব্যক্তি পর্যায়ে করদাতার সংখ্যা ৮৯ লাখ ৬ হাজার ৫৩৯ জন। প্রায় ১৭ কোটির বাংলাদেশে ব্যক্তি করদাতার সংখ্যা বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পদক্ষেপগুলো হলো, জরিপ কার্যক্রমের মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণ, এক পাতার রিটার্ন দাখিল পদ্ধতি সহজীকরণ, স্পট অ্যাসেসমেন্ট, অনলাইন ই-রিটার্ন দাখিল, আয়কর দেওয়া সহজীকরণ। যেমন, অনলাইনে আয়কর দেওয়ার জন্য এ চালান, রকেট, নগদ, বিকাশ এবং সোনালি ব্যাংক ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ ব্যবস্থা চালু, করদাতাদের সম্মাননা দেওয়া।

আরও পড়ুন : স্বাস্থ্যখাতের গবেষণায় পিছিয়ে রয়েছি

মুস্তফা কামাল বলেন, বর্তমানে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে সর্বোচ্চ ও দীর্ঘ সময়ব্যাপী কর পরিশোধকারী করদাতাকে জাতীয়ভাবে সম্মাননা দেওয়া হচ্ছে। নভেম্বর মাসে কর তথ্য সেবা মাস চালুকরণ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার-প্রচারণা চালানো হয়েছে এবং কর তথা সেবা দেওয়া কেন্দ্রের মাধ্যমে করদাতাদের রিটার্ন পূরণসহ সামগ্রিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

এই পদক্ষেপগুলোর ফলে উত্তরোত্তর ব্যক্তি পর্যায়ে করদাতারা কর দেওয়ায় আগ্রহী হচ্ছেন এবং করদাতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

এশিয়ান গেমসের জন্য তরুণদের নিয়ে আফগানিস্তানের দল

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে অপেক্ষাকৃত অনভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের প্রাধান...

আল-কায়েদার ‘গোপন সেল’ নিয়ে জাতিসংঘের উদ্বেগ, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক বোমা ও বিস্ফোরক উদ্ধ...

গাইবান্ধায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফ মিয়া (২২) ও শুভ চন্দ্র দাস (২৫) নামে দুই...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

উলিপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা ও ইয়াবাসহ মনিরুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা