ছবি : সংগৃহিত
বাণিজ্য

সয়াবিনের দাম কমলো ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক: ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা কমিয়েছে সরকার। বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য লিটার প্রতি ১৯৯ টাকা থেকে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: পেঁয়াজের দাম কমেছে

এদিকে খোলা তেলের দাম কমিয়ে লিটার ১৬৭ টাকা ও পাম অয়েলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।

রোববার (১১ জুন) সচিবালয়ে এ কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

আরও পড়ুন: কমেছে সবজির দাম

তিনি বলেন, প্রতি লিটার প্যাকেটজাত সয়াবিন তেল ১০ টাকা কমে ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৬৭ টাকা আর পামঅয়েল ১৩৫ টাকা ছিল, ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা এবং পামঅয়েল সুপার হচ্ছে ১৬৫ টাকা।

এই দাম আজ (রোববার) থেকে কার্যকর হচ্ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রণালয়ের এ সিনিয়র সচিব।

আরও পড়ুন: রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তপন কান্তি ঘোষ আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতির দিকে উল্লেখ করে বলেন, আমরা হয়ত আরও ১৫ দিন পর বসে চেষ্টা করব তেলের দাম আরও কমানো যায় কি না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা